Super Hot Video Song Piriti

Wednesday, October 10, 2018

তোমার ঘুমচোখে, আমি বিরক্তির আহত স্পর্শের মতো

"তোমার ঘুমচোখে, আমি বিরক্তির আহত স্পর্শের মতো। স্বপ্ন খুঁড়ে অচেনা এক মৌহে, রাত্রির ঘাম চোখে নিয়ে, জেগে উঠেছি। সেই পরিচিত গন্ধে আমার আর ঘুম আসে না। এখন আমার একমাত্র সঙ্গী নৈঃশব্দ। আমি হেঁটে চলছি, যুগের ভেতর দিয়ে, নিশ্চুপ পথিক হয়ে। আমার চোখে জন্মের আদীমতা। আমার আত্মার ভেতর তুমি আহত স্পর্শ এক। সাদাকালো ফ্রেম থেকে, বেরিয়ে এসেছে জ্যান্ত অভিজ্ঞতা গুলো। আমি অনুমিত সৌন্দর্যকে বিশ্বাস করিনা। আমার বিশ্বস্থ মূহুর্তগুলো কৃত্রিম সৌন্দর্যকে ভয় পায়। আমি আলোতে থাকি, নিশ্চুপ আঁধার হয়ে, তোমার ঘরের সান্ধ্যা ধূপে, সারিয়ে দিয়েছি মনের অসুখ। তোমার শুদ্ধচোখে, রাঙিয়ে দিয়েছি, আমার সারাটা দিন। বুকের কাছে, জমিয়ে রেখেছি দুঃখ-রাতের ঋণ। তোমার জন্য প্লেটে, মেঘের পায়েস রেখে দিয়েছি। এখন আমার বিকেল কাটে দীর্ঘশ্বাসে, ভবিষ্যৎ হারানোর উদ্বিগ্নতার অসুস্থ সময়ের মতো। পুরোনো চিঠি দেখার মতো, ঝাপসা স্রোতগুলো, অদ্ভুত জলকল্লোলে, নিস্তব্ধতা ভেঙ্গে নদী বানিয়ে চলেছে, শরীরের শিরা-উপশিরায়। আমার দরজায় পোঁতা আছে কালের শেষ খুঁটিটা, যেটা পেরিয়ে গেলেই সব অতীত, ভবিষ্যতের স্বপ্ন শেষ। লুকানো নেশার মতো, না-পাওয়ার কষ্টে, আমি বিলীনের পথে। আমি কখনও অধিকার নিয়ে, তোমার সামনে আসিনি!' শুধু রাত্রির কাছে চেয়েছিলাম, একটা সুন্দর ঘুম, আর পরিযায়ী পাখিদের কাছে, একটা রঙীন স্বপ্ন। তবুও উচ্ছাসের নদী, একটানা বয়ে চলে, দু-পাড়ের ছবি স্থির-নির্বাক করে দিয়ে। আর আমি' এখনও ঘড়ির কাঁটার লেজ ধরে, প্রাণহীন চর হয়ে পড়ে আছি, শেষের অপেক্ষায়।"---"ধূসর সীমান্ত"

Total Pageviews