Super Hot Video Song Piriti

Wednesday, October 10, 2018

তোমাকে লেখা অসমাপ্ত চিঠিটা, অবহেলায় পড়ে আছে, বহুদিন

"তোমাকে লেখা অসমাপ্ত চিঠিটা, অবহেলায় পড়ে আছে, বহুদিন। ক্যানভাসের পেছনে উঁকিমারা আকাশটা যেন, জীবনের ডাকে উঠে আসা একটা হৃদয়। তোমার চিঠিগুলো একদিন, সমস্ত সৌরভ বিলিয়ে, স্মৃতি হয়ে যাবে। বিকেলের কাছে ঝলসে যাওয়া দুপুরের কান্না, তোমার ছোঁয়া কাগুজে নৌকায় ভেঁসে আসবে। অসময়ের বুকফাটা যন্ত্রনা অস্থির করে তুলেছে। কখন যে ভেতরে ঢুকে, ফুল হয়ে লুকিয়ে পড়েছো, মনের বাগানে!' টেরই পাইনি। বড্ড ইচ্ছে করে, মনের কালিতে জীবন পাতার হিসেব গুলো লিখে যেতে। অতীত হয়ে যাবো একদিন, ঠাঁই নেবো তোমার লেখায়, সাদা ক্যানভাসটাকে রঙিন করে দিয়ে। স্বপ্নের মরুভুমিতে আত্ম অনুভুতির অন্ধকার মেঘ, উড়ে চলেছে। আর সেই অন্ধকারে, একা, উদ্দেশ্যহীন বিষন্ন ছায়াপথে... ভেঁসে চলেছি''---"ধুসর সীমান্ত"

Total Pageviews