Super Hot Video Song Piriti

Wednesday, October 10, 2018

নিজের সীমানা জেনেছি, তবুও খুব ইচ্ছে করে সীমানার প্রাচীরটাকে অতিক্রমের।

"নিজের সীমানা জেনেছি, তবুও খুব ইচ্ছে করে সীমানার প্রাচীরটাকে অতিক্রমের। এখানে পড়ে আছে, সোনালী ফসলের ছোঁয়ায় দোল খাওয়া অবিন্যস্ত কুয়াশার প্রান্তর। মনপাখি' তোমার শরীরে ঢেঁউ তুলে ভেঁসে যাবার পথে, একটু সময় জিরিয়ে নিও। প্রতিদিন সন্ধ্যাবেলা, দখিণা বাতাসে ভেঁসে আসে, তোমার শরীরের ঘ্রাণ। চুল বেয়ে নেমে আসা জোৎছনা ও কুয়াশার মসৃণ রেশম ছোঁয়া, হাতে মেখে নিতে-নিতে, হারিয়ে যায় সৃতিগন্ধি রোদে। দূরের উড়ে যাওয়া বর্ষামেঘে, বিষণ্ণ কুয়াশারা হারিয়ে যাবে, তোমার জলভরা চোখে। 'ধূসর সীমান্ত' আমি, ধূসরতায় বেঁধেছি নীল কাব্য আমার। ব্যাথার স্পর্শে, না-বলা অনুভূতিদের সাথে নিয়ে, স্বপ্নের রঙ-তুলিতে এঁকে চলেছি বিমর্ষ বিকেল আমার। সন্ধ্যার কুয়াশা, চাদরের মতো শহরটাকে জড়িয়ে রেখেছে। গাছের ডালে ডালে লেগে আছে, ছেঁড়া ছেঁড়া মেঘ। সুর্যটা উঁকি মেরে চলেছে, ডাল আর পাতার ফাঁক দিয়ে। সেই আলো-ছায়া গুলো কুয়াশায় মিশে, অপার্থিব অনুভূতি ছড়িয়ে রেখেছে। একসময় আলো-ছায়া ভেদ করে নেমে আসে অস্থিরতা। বার-বার ফিরে আসি নিজের কাছে, নিজেরই তৈরী শব্দের প্রতি মুগ্ধ হতে। উড়ে যাবার শখ ছিলো একটা সময়। আমার পিঠে গজানো ডানার পালকে, ধুসরতার ছোঁয়া লেগে আছে। হয়তো কিছু দিনের ভেতর মরে যাবে, সবুজ পালক ডানার মন আমার। সেখানে জমে উঠবে মৃত ঘাঁসেরা। একঝাঁক পাখি মরে গিয়েছে, পার করতে থাকা সময় জুড়ে। তাদের কবিতায় ভুল পালকের ছন্দে আঁকা হয়ে চলেছে, প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, ও প্রহর। কষ্টের মুহূর্ত গুলোকে উপভোগ করতে শিখে গেছি। লেখার ইচ্ছে ছিলোনা কখনোই, তবুও এলোমেলো ভাবে লিখে চলেছি, ভেতরের অবিন্যস্ত অনুভুতি গুলো, দিনশেষে, নিজেকেই বোঝার আশায়।"-----"ধূসর সীমান্ত"

Total Pageviews