Super Hot Video Song Piriti

Wednesday, October 10, 2018

যদি না আসতে পারো আমার শহরে

"যদি না আসতে পারো আমার শহরে, তবে চিঠির ভাঁজে, তোমার শরীরের গন্ধ পাঠিও। ইদানীং পাল্টে যাচ্ছে তোমার অনুভূতি গুলো, দিনে-দিনে, শামুকের খোলসে ঢুকে পড়ছো তুমি। এখনও প্রাণের মধ্যে খুঁজে পাই, তোমার অস্তিত্বের স্পন্দন। মাঝে-মাঝে তোমার পোস্টকার্ড ছুঁয়ে দিলেই, পৌঁছে যাই, হালকা বৃষ্টির নরম শরীরে। অনেকটা দেরি হয়ে গেলো, অপূর্ণ থেকে গেলো ঘুম আমার। কাল রাত্রের হাওয়া আমাকে ডাকলো, পাখির মতো, আমি জেগে উঠলাম, বাতাস আমাকে ঘিরে নিলো। বাতাসের আঙুলে, আমার ভিজে পালকের ডানা, মেলে দিয়েছি। হয়তো কোনোদিন, বাতাস কুড়িয়ে এনেছে, তন্দ্রাহত সুখের বকুল। পিঁপড়েরা সারিপথে, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করেছে। বন্ধ দরজার ফাঁকে, ঢুকে পড়ছে, সূর্যের লজ্জাহীন আলো। রাস্তায় ঘুরে সন্ধ্যারাত ফুরিয়ে গেলে, ফিরে আসি গন্তব্যের স্তিমিতো চোখের সামনে। সূর্যাস্তের সূর, আকাশকে নীরবে দংশন করে। আমি গাছের কম্পনে হাত রেখেছি, সবুজ পাতার গা ছুঁয়ে কিছু পাতারা ঝরে গেছে। গাছের ডালের শঙ্খচিল, সোনালি ডানায় গল্পের সুখ কাঁধে নিয়ে উড়ে গেছে। কষ্টেও যে ভাললাগা থাকে, প্রতিদিনই সময় করে তোমাকে নিয়ে ভাবতে না বসলে, বুঝতামই না। তোমার ফেলে যাওয়া স্মৃতি গুলো, এখনও আমাকে এলোমেলো করে দেয়। ধূসর সীমান্ত আমি, ধূসরতায় বেঁধেছি নীল স্বপ্ন গুলো, পাতা ঝরা বিকেলের গা ছুঁয়ে সন্ধ্যে, সন্ধ্যের গা ছুঁয়ে কাল, কালের গা ছুঁয়ে মহাকাল, হারিয়ে গেছে' জীবন পাতা থেকে"----"ধূসর সীমান্ত"

Total Pageviews